এই ব্লগ এবং লেখা সম্পর্কে আপনার যে কোন মতামত আপনি লেখককে মেইল ​​করে অথবা ফোন করে জানাতে পারেন. ই - মেইল ঠিকানা shaabdurrouf@gmail.com মোবাইলঃ +8801558313605 +8801911726884 এই নাম্বারে ।
Juari-part2(2nd) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Juari-part2(2nd) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Juari-part2(2nd)


দুই
   পরদিন সকালে শাহাজাদার ঘুম ভাঙ্গল। সারারাত একটানা গভীর ঘুম ঘুমিয়ে জেগে উঠে তার ভালো লাগল। শরীরটা দূর্বল,তবু সবকিছু ভালো লাগছে। কিন্তু বিজলীকে না দেখে সারা ঘরময় চোখ দু’টো ব্যাকুল হয়ে তাকে খোঁজে। বিজলী এলে শাহাজাদার ব্যাকুলতার অবসান হল। শাহাজাদার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বিজলী বলে,
   “ এখন কেমন লাগছে? ” উত্তর না দিয়ে শাহাজাদা জিজ্ঞেস করে,
   “ এতড়্গণ কোথায় ছিলে? ” শাহাজাদার কন্ঠে অভিমান, খুব সহজেই তা বিজলীকে স্পর্শ করে। একটু ঝুঁকে মুখটা শাহাজাদার মুখের কাছে নিয়ে এসে আবেগঘন কন্ঠে বলে,
   “ রাগ কর না লক্ষ্ণীটি। সারারাত এ’ঘরে ছিলাম,তোমার ঘুম যেন ভেঙ্গে না যায় তাই সালমাকে বলে এলাম কি কি করতে হবে।...”
   বিজলীর কথায় শাহাজাদার মনে যে অভিমানের মেঘ জমেছিল তা কেটে গেল। অভিমানের মেঘ কেটে গেল, কিন্তু অজানা আর একটা মেঘ আরো ঘন হয়ে শাহাজাদার মনে গুর গুর করছে! সে কে? কি তার পরিচয়? তার নাম কি?
   “ তুমি বলছ তোমার নাম বিজলী কিন্তু আমার নাম কি? আমি কিছু মনে করতে পারছি না কেন?” খুব মিষ্টি করে বিজলী হাসল।
   “ ব্যসত্ম হচ্ছ কেন? তোমার নাম শাহাজাদা। হোটেলের রেজিষ্টারে এ নামটা লিখেছিলে। ঘাবড়িয়ো না, একটু সুস্থ হও সব জানবে সব ঠিক হয়ে যাবে। একটু ফুরসত পেলে বাকী সব খবর জোগার করব, তোমার বাড়ীতে খবর দিব। এখন এ নিয়ে আর ভেব না। তুমি শাহাজাদা আর আমি বিজলী,এখন এটুকু হলেই চলবে। শুধু এখন বলছি কেন সারাটা জীবন আমি শাহাজাদার বিজলী হয়ে থাকব। তোমার কোনো আপত্তি নেই তো? ”
   বিজলীর মুখে একসঙ্গে এত কথা শুনে শাহাজাদা ঘাবড়ে যায়। কোনোরকমে উচ্চারণ করে,
   “ আপত্তি...! ” বিজলী তাকে বাধা দেয়,

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites